চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার পলাতক ৫ নম্বর আসামি জোবায়ের (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জোবায়ের উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্ধুপ্যাপাড়া এলাকার মো. জয়নালের ছেলে। তিনি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার ৫ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগেসাতকানিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় পলাতক ৫ নম্বর আসামি গ্রেপ্তার
মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার পলাতক ৫ নম্বর আসামি জোবায়ের (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জোবায়ের উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্ধুপ্যাপাড়া এলাকার মো. জয়নালের ছেলে। তিনি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার ৫ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই আরও চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ জোবায়েরকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ আসামির মধ্যে ৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ নম্বর আসামি জোবায়েরকে নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।
এদিকে আলোচিত এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই আরও চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ জোবায়েরকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ আসামির মধ্যে ৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ নম্বর আসামি জোবায়েরকে নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।
এদিকে আলোচিত এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।