শিরোনাম
নাচের ছন্দে কেয়ার পথচলা, জাতীয় পুরস্কার থেকে ‘নৃত্য রত্ন’ সম্মাননা চবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ‘পাত্রী চাই’ দিয়ে বড় পর্দার পথে সামিয়া আক্তার রিতা ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে আপত্তি নেই, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: এয়াকুব জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা: কর্ণফুলী চ্যানেলে বন্দর কর্তৃপক্ষের অভিযান ‘প্রতিটি ঘরে গড়ে তুলতে হবে কুরআনের পরিবেশ’—পটিয়ায় সবক গ্রহণ অনুষ্ঠানে বক্তারা চন্দনাইশে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন সংকটে দলের পাশে রিজভী, এবার বিএনপির স্থায়ী কমিটিতে প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মীর যোগদান

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি / ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এলডিপি থেকে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মীর যোগদান। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল যোগদান অনুষ্ঠানে এলডিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। তিনি নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। এ সময় মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগর। সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা এলডিপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, চন্দনাইশ পৌর যুবদলের আহ্বায়ক আজম খান, সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সচিব মো. মাহাফুজসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল মানুষের মধ্যে বিএনপির প্রতি আস্থা ও সমর্থন বাড়ছে। জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক বাস্তবতার কারণেই বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছেন বলে তারা মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দীন আহমেদ বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা আজ বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের রাজনৈতিক মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা হবে।”

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে দলীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ