শিরোনাম
বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল

চবি প্রতিনিধি / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হাসান। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এ সময় সংগঠনের উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে বিভিন্ন আয়োজন ও মানুষের সমাগমের কারণে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিকভাবেই কিছুটা দূষিত হতে পারে। এ পরিস্থিতিতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সদস্যদের সহযোগিতা প্রয়োজন।

তিনি সংগঠনের সদস্যদের নিজেদের সংগঠিত করে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।

নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সহজ কাজ নয়। নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের কাজের প্রতিবেদন, পর্যবেক্ষণ এবং সংগঠনের প্রতি তাঁদের অবদান বিবেচনা করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, গ্রিন ফিলোসফি, গ্রিন এডুকেশন ও গ্রিন এথিকসের চর্চা শুধু পরিবেশ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; ব্যক্তিগত জীবনেও এর প্রতিফলন ঘটাতে হবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন, অর্থের অপব্যবহার, অন্যের অধিকার ক্ষুণ্ন করা কিংবা দুর্নীতির মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। নিজেদের নৈতিকতা ও ব্যক্তিত্ব গঠনের পাশাপাশি সংগঠনকে অন্যদের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে সভাপতি হাসিবুল হাসান বলেন, তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়ায় তিনি কৃতজ্ঞ। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, ‘গ্রিন ফিলোসফি, গ্রিন এডুকেশন’ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাসের সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করে আসছে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’। সংগঠনটির লক্ষ্য হলো শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সবুজ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ