শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রেলওয়ের আর্থিক স্বচ্ছতায় সিএজি অডিট জোরদার

বার্তা টুডে ডেস্ক / ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএজি (Comptroller and Auditor General) বা মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অডিট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ রেলওয়ের আর্থিক শৃঙ্খলা, আয়-ব্যয় ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ অডিট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি অর্থের সঠিক ব্যবহার, ব্যয় নিয়ন্ত্রণ এবং হিসাব ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সিএজি কার্যালয় বিভিন্ন দপ্তরে নিরীক্ষা পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন আর্থিক কার্যক্রমও অডিটের আওতায় আনা হয়। অডিটের মাধ্যমে আয়-ব্যয়, উন্নয়ন প্রকল্প এবং হিসাব ব্যবস্থাপনার স্বচ্ছতা যাচাই করা হয়, যা প্রশাসনিক জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে।

এদিকে, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ কর্মদিবসব্যাপী “বিশেষ সেবা কার্যক্রম”-এর অংশ হিসেবে চট্টগ্রামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) নগরীর পালোগ্রাউন্ডস্থ ট্রাফিক হিসাব শাখার কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জনাব মোঃ সুবক্তগীন। তিনি তাঁর বক্তব্যে সরকারি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে সিএজি কার্যালয়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনায় সঠিক হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা কার্যক্রম সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভায় অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এবং সকল এফএএন্ডসিএও-এর নিয়ন্ত্রণাধীন পে-পয়েন্টসমূহে পরিচালিত “বিশেষ সেবা কার্যক্রম”-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত হচ্ছে, পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় গতি এসেছে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিএজি কার্যালয়ের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিশেষ সেবা কার্যক্রমের সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ