শিরোনাম
লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইকাওর নিরাপত্তা অডিট সম্পন্ন অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির উদ্যোগ সুপার পেট্রোকেমিক্যালের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা চট্টগ্রাম বন্দরে ৯ম পে-স্কেলের বেতন-ভাতা নির্ধারণ সম্পন্ন, নভেম্বর থেকে বাড়তি বেতন পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রম। শুক্রবার (৬ নভেম্বর) শীলকূপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া কার্যক্রমে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুছ, শীলকূপ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রবিউল আলম, শীলকূপ শ্রমিকদলের আহ্বায়ক ফজল কাদের, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সমাজসেবক ওমর আলী ও তরুণ সমাজকর্মী এনামুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি এনামুল হক রাহাত, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, শীলকূপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুন জয়ধর এবং বাঁশখালী উপজেলা যুবদলের ইসকান্দর মির্জা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশখালী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। এ ধরনের আয়োজন প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করবে। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের ক্রীড়া কার্যক্রমে মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। এগুলো হলো—ফুটবল, ক্রিকেট, দৌড়, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, ভলিবল, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফ ও সাঁতার।

ক্রীড়া কার্যক্রমকে ঘিরে স্থানীয় শিশু-কিশোর, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। বিভিন্ন খেলাধুলা ও আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ