শিরোনাম
বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক এনামুল হকের উদ্যোগে এবং স্বনামধন্য প্রতিষ্ঠান এসএমসি (SMC)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবপ্রিয় শ্রমন, আব্দুর রশিদ, চাপা চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদুয়ানুল হক ও মাস্টার আবু তৈয়ব। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসএমসির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ নূর আরেফিন চৌধুরী, সিনিয়র সেলস প্রমোশন অফিসার আবুল হাসান তপাদার ও সেলস অফিসার মশিউর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসচেতনতার বিকল্প নেই। বিশেষ করে বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন, স্বাস্থ্য সুরক্ষা ও দৈনন্দিন পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজনীয়তা, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্ন জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কর্মশালার শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতাবিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ