শিরোনাম
আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশনের স্টার অ্যাওয়ার্ডে সম্মানিত খন্দকার রুহুল আমিন সিআইপি ত্রাণ বিতরণে যুবলীগ নেতাকে দায়িত্ব দেওয়ার অভিযোগ, সাতকানিয়ায় বিএনপির তীব্র প্রতিবাদ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী: প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য জনপদ মা-বাবা হত্যা মামলায় নতুন মোড়: ছেলের দেওয়া তথ্যেই মিলল হত্যার আলামত সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটি, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বাঁশখালীর চেচুরিয়া এসকেবি কনভেনশন হল সেন্টারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফাররুক আহামেদ ফারুক। প্রধান বক্তা হিসেবে চিকিৎসাবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিনহাজুল হক।

বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটি, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি চিকিৎসক আশেক এলাহী রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চিকিৎসক এস. এন. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিন্টু ধর, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফুল হক, বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটির চট্টগ্রাম জেলা সভাপতি চিকিৎসক মুনির উদ্দিন চৌধুরী এবং কার্যকরী সভাপতি চিকিৎসক আমিনুল ইসলাম আমিন।

সেমিনারে আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে গ্রামীণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের মাধ্যমে গ্রামীণ চিকিৎসকদের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ-সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ