শিরোনাম
বাঁশখালীতে পল্লী উন্নয়ন দিবস উৎযাপনে র‌্যালি ও আলোচনা সভা চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্বারোপ টানা মুষলধারে বৃষ্টিতে সাতকানিয়ার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বন্যার শঙ্কা সাতকানিয়ার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের নতুন টেন্ডার বাতিল ও স্থায়ী টোলমুক্তির দাবিতে ডিসির কাছে স্মারকলিপি কর্ণফুলীর ২৫০ শয্যার হাসপাতাল প্রকল্প অনিশ্চয়তায়, এখন প্রস্তাব ৫০ শয্যার বাঁশখালী চলন্ত মাইক্রোবাসে আগুন জুলাই শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মৃতি স্মারক দিলেন লায়ন সালাউদ্দীন আলী,রবিউল,আমিনুল মানুষের ভিড়ে সব অমানুষ! জাহাঙ্গীর আলম স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবার প্রত্যয় চিকিৎসক দম্পতির
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বাঁশখালীতে পল্লী উন্নয়ন দিবস উৎযাপনে র‌্যালি ও আলোচনা সভা

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যালি ও আলোচনা সবার মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট সালমা রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুমিনুল হক, উপজেলা খাদ্য অফিসার সেলিম হেলালি, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি ইয়াসমিন পারভিন, উপকার ভোগী সদস্য বৃন্ধ।

সভায় স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ