শিরোনাম
বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু চন্দনাইশে বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি: কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা, দুই লাখ টাকার মালামাল জব্দ টানা ভারী বর্ষণে শাহ আমানত বিমানবন্দরে সাময়িক জলাবদ্ধতা, দ্রুত স্বাভাবিক পরিস্থিতি বাঁশখালীতে পল্লী উন্নয়ন দিবস উৎযাপনে র‌্যালি ও আলোচনা সভা চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্বারোপ টানা মুষলধারে বৃষ্টিতে সাতকানিয়ার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বন্যার শঙ্কা সাতকানিয়ার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের নতুন টেন্ডার বাতিল ও স্থায়ী টোলমুক্তির দাবিতে ডিসির কাছে স্মারকলিপি কর্ণফুলীর ২৫০ শয্যার হাসপাতাল প্রকল্প অনিশ্চয়তায়, এখন প্রস্তাব ৫০ শয্যার বাঁশখালী চলন্ত মাইক্রোবাসে আগুন
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

চন্দনাইশে বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি: কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা, দুই লাখ টাকার মালামাল জব্দ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল, কৃত্রিম রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় দুই লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজারী পুকুরপাড় এলাকায় অবস্থিত নিউ আনারকলি আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

অভিযানকালে কারখানায় বিষাক্ত কেমিক্যাল, কৃত্রিম রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক শিবু দাশকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রায় দুই লাখ টাকা মূল্যের আইসক্রিম তৈরির কাঁচামাল ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। রংমিশ্রিত ও বিষাক্ত কেমিক্যালযুক্ত আইসক্রিম শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

অভিযানে দোহাজারী পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান এবং চন্দনাইশ থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ