শিরোনাম
সারাদেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর সারাদিনের তৎপরতা, উদ্ধার-ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ রাউজানে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী, যুবদলের ত্রাণ বিতরণ অব্যাহত বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে দুই শিশুর মৃত্যু বন্যার্তদের খোঁজে সাতকানিয়ায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিতরণ করলেন ত্রাণ সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

রাউজানে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী, যুবদলের ত্রাণ বিতরণ অব্যাহত

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এদিন রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাসপাড়া, ডেপুটি বাড়ি, নইম মুন্সি বাড়ি ও বড়বাড়ি পাড়াসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় ও পানিবন্দী মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে দলীয় নেতাকর্মীদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, দুর্যোগের এই সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে দলীয় নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কাজ করে যাবেন বলেও তিনি আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিদোয়ানুল হক, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান জুয়েল, সহ-সভাপতি সৈয়দ ফয়সাল রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন রিপন, যুবদল নেতা হোসেন, যুগ্ম সম্পাদক দিদার আলী, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম পিংকু, ওয়ার্ড যুবদলের সভাপতি নিজাম উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার খাদ্যসংকট ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে ত্রাণ সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকরা জানান, রাউজানের বন্যাদুর্গত মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে এই ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ