শিরোনাম
গবেষণাভিত্তিক উদ্ভাবনে সরকার–বিশ্ববিদ্যালয় সমন্বয়ের ওপর গুরুত্ব ‘মানুষের কষ্ট দেখে স্থির থাকতে পারছি না’—দেশবাসীর প্রতি মানবিক সহায়তার আহ্বান, আলহাজ্ব নাসির উদ্দিন চট্টগ্রামের সবুজ ও নান্দনিক রূপ ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে সিডিএ বাঁশখালী স্টুডেন্টস ফোরামের উদ্যোগে টানা তিন দিন ধরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ পানির নিচে মহাসড়ক, কমেছে যানজট—এখনো ২ ফুট পানিতে চলছে যানবাহন সবুজ বাংলাদেশ গড়তে পোলোগ্রাউন্ড রেলওয়ে কলোনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস, পানি কমায় স্বস্তি রেলওয়েতে কর্ণফুলীতে আওয়ামী লীগের উপদেষ্টার দখলে সরকারি কালভার্ট বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসীম উদ্দীন চন্দনাইশ-সাতকানিয়ায় ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বাঁশখালী স্টুডেন্টস ফোরামের উদ্যোগে টানা তিন দিন ধরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

বার্তা টুডে ডেস্ক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাঁশখালী স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংগঠনটির উদ্যোগে টানা তিন দিন ধরে উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্গত মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় অনেক পরিবার এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বাঁশখালী স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

ত্রাণ কার্যক্রমের আওতায় উপজেলার বাহারছড়া, কাতারিয়া, খানখানাবাদ, চনুয়া ও চাম্বল ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও বন্যাদুর্গত পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রবীণ, নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও চেষ্টা করেন স্বেচ্ছাসেবীরা।

ত্রাণ বিতরণে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দুর্গত মানুষের কষ্ট কাছ থেকে দেখে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন। তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সকল শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে আরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। আমাদের এই কার্যক্রম প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে বাঁশখালী স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সদস্যদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তারা দুর্গম এলাকায় গিয়ে নৌকা ও অন্যান্য বিকল্প ব্যবস্থায় ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সরকারি ও বেসরকারি সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ বন্যাদুর্গত মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। মানবিক এই উদ্যোগে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে বাঁশখালী স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ দেশের সকল হৃদয়বান মানুষকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করতে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ