শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: আবু সুফিয়ান বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমীতে কম্পিউটার ল্যাব স্থাপন পাহাড়ি ও দুর্গম এলাকায় দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম আশ-শেফা স্কুল এন্ড কলেজে ফি আদায়ে অভিভাবকদের ভোগান্তির অভিযোগ ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়, নাঙ্গলমোড়া মাদরাসায় নতুন প্রত্যয় বাঁশখালীর রাজনীতিতে উত্তাপ নয়, সহনশীলতা চান পাপ্পা কাপ্তাইয়ে বিজিবির অভিযানে দেশীয় মদের অবৈধ কারখানা, জব্দ ৫.৯১ লাখ টাকার মালামাল রাঙ্গামাটিতে প্রযুক্তির সহায়তায় ৬১ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বন্যার্ত মানুষের পাশে এনামুল হক: শিলকুপে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্যোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিলকুপ ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ জনপদ। স্মরণকালের অন্যতম ভয়াবহ এ দুর্যোগে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি বিশুদ্ধ পানি, খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার সংকটে দুর্ভোগ আরও বেড়েছে।

এমন মানবিক সংকটে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক এনামুল হক (বিবিএ, এমবিএ)। বন্যার শুরু থেকেই তিনি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে দুর্গত এলাকার ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘এনামুল হক সমর্থক ফোরাম’-এর উদ্যোগে আগামী ২৫ জুলাই (শনিবার) একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল), শিলকুপ ইউনিয়ন, বাঁশখালী প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণ বিতরণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার কারণে চিকিৎসাবঞ্চিত ও অসহায় মানুষকে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। যে কোনো অসুস্থ ব্যক্তি এ ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

সমাজসেবক এনামুল হক বলেন, “মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই দুর্দিনে শুধু ত্রাণ নয়, চিকিৎসাসেবাও অত্যন্ত জরুরি। তাই অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা চাই, কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে কষ্ট না পান।”

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের শুরু থেকেই এনামুল হক ও তাঁর স্বেচ্ছাসেবক দল মাঠে থেকে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রমে সহযোগিতা এবং দুর্গত মানুষের পাশে থেকে মানবিক ভূমিকা পালন করে আসছেন। এবার বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের উদ্যোগ বন্যাদুর্গত মানুষের জন্য সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে তারা দেখছেন।

মানবিক এ উদ্যোগে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ