শিরোনাম
পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

‘প্রতিটি ঘরে গড়ে তুলতে হবে কুরআনের পরিবেশ’—পটিয়ায় সবক গ্রহণ অনুষ্ঠানে বক্তারা

বার্তা টুডে ডেস্ক / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলি শেখপাড়া রোডে অবস্থিত রুহুল কুরআন এডুকেশন ইনস্টিটিউটে কুরআন ও কায়দা সবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী পবিত্র কুরআন ও কায়দার সবক গ্রহণ করেন। শিক্ষার্থীদের সবক প্রদান করেন প্রতিষ্ঠানের হাফেজ কারী মাওলানা ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, “যে ঘরে সন্তানদের সামনে অভিভাবকের হাতে মোবাইল থাকে, সে ঘরে কুরআনের পাখি তৈরি করা কঠিন।” তিনি সন্তানদের কুরআন শিক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বিশ্বজয়ী হাফেজ তাকরিমের শিক্ষা জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, শিশুর জীবনে কুরআন শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কুরআন শিক্ষা তার চরিত্র, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মা-বাবার সিজদার চোখের পানিই সন্তানের হাফেজ হিসেবে কবুল হওয়ার অন্যতম মাধ্যম বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান হাফেজ কারী মাওলানা ইয়াছিন আরাফাত।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রতিটি ঘরে কুরআনের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ কারী মাওলানা ইয়াছিন আরাফাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ