শিরোনাম
চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান ঢাকা–দেওয়ানগঞ্জ রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সনাতনী প্রযুক্তি ও জ্ঞান দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব নয়: এস এম নাজের

বার্তা টুডে ডেস্ক / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পৃথিবীর ভৌগোলিক ও আবহাওয়াগত পরিস্থিতি ক্রমেই পরিবর্তিত হচ্ছে। এর সবচেয়ে বেশি খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগ থাকলেও তা এখনো অনেকাংশে সনাতনী জ্ঞান ও প্রযুক্তিনির্ভর। তাই প্রচলিত পদ্ধতির পাশাপাশি মেধা, প্রজ্ঞা, উদ্ভাবন ও প্রকৃত পরিবর্তনকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

৩১ আগস্ট ২০২৬ চট্টগ্রামের চান্দগাঁওস্থ আইএসডিই মিলনায়তনে অনুষ্ঠিত Grassroots Network for Decarbonization (GND) ‘ক্লাইমেট আড্ডায়’ এসব কথা বলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

 

‘সিক্ত বাংলাদেশ’-এর উদ্যোগে ব্র্যাক সি৩ইআর ও আইএসডিই বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ জলবায়ু আড্ডায় ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ, ইয়ুথ ইনোভেশন ফর অ্যাকশন ও উশার আলো যুব সংঘের প্রতিনিধিরা অংশ নেন।

আইএসডিইর অ্যাসোসিয়েট অ্যাডমিন অফিসার আবদুল মান্নান জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীরসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা বক্তব্য দেন।

আড্ডায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যা, জলাবদ্ধতা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ধ্বংস ও উপকূলীয় ঝুঁকি ক্রমেই বাড়ছে। এসব সংকট মোকাবেলায় শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর না করে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও অংশগ্রহণকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা নিজেদের কার্যক্রম, লক্ষ্য ও সামাজিক ভূমিকা তুলে ধরেন। পরে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জলবায়ু ও সামাজিক সংকট নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জলাবদ্ধতা, বন্যা ও দুর্যোগ, পাহাড় ধ্বংস এবং উপকূলীয় ঝুঁকিতে বাল্যবিবাহের প্রভাব নিয়ে মতবিনিময় ও বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়।

বক্তারা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কার্যকর জলবায়ু উদ্যোগ বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ