শিরোনাম
অপরাধ দমনে বিশেষ সাফল্য, রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের সদস্যদের নগদ পুরস্কার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ১১ আসামি গ্রেপ্তার; ৪০ লিটার চোলাই মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: আবু সুফিয়ান বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমীতে কম্পিউটার ল্যাব স্থাপন পাহাড়ি ও দুর্গম এলাকায় দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম আশ-শেফা স্কুল এন্ড কলেজে ফি আদায়ে অভিভাবকদের ভোগান্তির অভিযোগ ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়, নাঙ্গলমোড়া মাদরাসায় নতুন প্রত্যয় বাঁশখালীর রাজনীতিতে উত্তাপ নয়, সহনশীলতা চান পাপ্পা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: আবু সুফিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা টুডে / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশে ফিরে কোনো প্রবাসী হয়রানি, প্রতারণা কিংবা নিগ্রহের শিকার হলে সরকার তাদের পাশে থাকবে। প্রবাসীদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় তাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়েস্টার্ন নিউইয়র্ক শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার ফিরে পেয়েছে। এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে প্রবাসীদের বীরত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, জনগণ একটি পরিবর্তিত, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশের প্রত্যাশায় ভোট দিয়েছে। কিন্তু একটি শ্রেণি অশালীন বক্তব্য ও রাজনৈতিক অসহিষ্ণুতার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ কলুষিত করার চেষ্টা করছে। কেউ আইন ভঙ্গ করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক পরিবেশ নষ্টের কোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

বর্তমান সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে আবু সুফিয়ান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় অতিবাহিত হয়নি। বিগত সরকারের দুর্নীতি, লুটপাট ও অর্থনৈতিক অব্যবস্থাপনার যে কঠিন বাস্তবতা বর্তমান সরকার পেয়েছে, তা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রবাসীদের আগামীতেও দেশের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রামেও সেই সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির সভাপতি শাহীনূর ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শেখ জামান, নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম এবং যুক্তরাষ্ট্র যুবদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তারিক চৌধুরী দিপু।

সভায় প্রধান বক্তা ছিলেন ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম। সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল মোস্তফা জাবেদের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন হাসান মোহাইমেন, তোজাম্মেল হোসেন, একেএম আবু হানিফ, মো. শিমুল, আশরাফুল ইসলাম, সেলিম খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. জাকারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ