শিরোনাম
নিরাপদ খাবার কোথায়? ভোক্তার জীবন নিয়ে এমন ছিনিমিনি আর কতদিন – জাহাঙ্গীর আলম ‘তোমরাই জাতির আগামীর কাণ্ডারি’—নবীন শিক্ষার্থীদের এরশাদ উল্লাহ নবীনদের বরণে নাঙ্গলমোড়া শামছুল উলুম মাদরাসায় উৎসবমুখর আয়োজন বন্যার্তদের পাশে সরকার, বাঁশখালীতে ৫১০ পরিবার পেল সহায়তার চেক জন্মদিনে বিশেষ ফটোশুট, বলিউডি আয়োজনে মৌ রহমান সীতাকুণ্ড থেকে আনোয়ারা, ২৫ বছরের মহাপরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রামের নগরচিত্র ৬ ইউনিয়ন নিয়েই উত্তর সাতকানিয়া থানা, অন্য এলাকা নয় ৩৫ বছর ধরে বসবাস, উচ্ছেদে বাধা: সীতাকুণ্ডে রেলওয়ের অভিযান স্থগিত ‘সবার আগে বাংলাদেশ’ থেকে এখন ‘সবার জন্য বাংলাদেশ’—এ্যানি অটোমেশনের পথে চট্টগ্রাম বন্দর, তবু কমছে না হয়রানি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

‘তোমরাই জাতির আগামীর কাণ্ডারি’—নবীন শিক্ষার্থীদের এরশাদ উল্লাহ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। আত্মগঠন ও আত্মবিনির্মাণের জন্য শিক্ষাজীবনই শ্রেষ্ঠ সময়। কলেজের নতুন পরিবেশে গা ভাসিয়ে না দিয়ে নিয়মিত ক্লাসে মনোযোগী হয়ে নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। মনে রাখতে হবে, শিক্ষার্থীরাই জাতির আগামীর কাণ্ডারি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, স্কুলের সংকীর্ণ ও আবদ্ধ পরিসর এবং বাঁধাধরা নিয়ম-বিধির তুলনায় কলেজের পরিবেশ অনেক বেশি উদার ও উন্মুক্ত। কলেজজীবনে পাওয়া এই স্বাধীনতাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। নিজেদের আগামী দিনের জাতির কাণ্ডারি হিসেবে গড়ে তুলতে আত্মনির্মাণ ও আত্মবিকাশে মনোযোগী হতে হবে। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আজিজুল হক, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও বিদ্যোৎসাহী সদস্য শওকত আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং ওরিয়েন্টেশন ও নবীনবরণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিমসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা। অতিথিরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্যময় শিক্ষাজীবনের শুভকামনা জানান।

আলোচনা সভা শেষে জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুচিত্রা চৌধুরী ও কলেজ সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন কলেজ রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ