শিরোনাম
টাস্কফোর্সের নতুন চেয়ারম্যান স্বপন কুমার চাকমার যোগদানপত্র গ্রহণ করলেন সাচিং প্রু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: সাচিং প্রু উত্তর সাতকানিয়া থানা বাস্তবায়নের দাবিতে ৬ ইউনিয়নের আইনজীবীদের স্মারকলিপি সাতকানিয়ায় স্কুলের শ্রেণিকক্ষের পাশে হাসপাতালের বর্জ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা হিফজুল কুরআন প্রতিযোগিতার বিচারকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণে সম্ভাব্যতা যাচাই, ফিজিবিলিটি রিপোর্ট নিয়ে কর্মশালা নাংগলমোড়ায় AI-ভিত্তিক স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা ফিজিবিলিটি স্টাডি করল কোরিয়ান প্রতিষ্ঠান বাঁশখালীতে অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায়
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

বার্তা টুডে ঢাকা / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫ অক্টোবর (সোমবার) ঢাকার বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ ও মতবিনিময়ে দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, জীবনমানের উন্নয়ন, শিক্ষা, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সার্বিক কল্যাণসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে মন্ত্রী সাচিং প্রু জেরী বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্রীয় সহযোগিতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সকল সম্প্রদায় ও জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সাক্ষাৎকালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনার বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এসব বিষয়ে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এর আগে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপিকে সংগঠনটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার, উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণে সংগঠনটির পক্ষ থেকে রাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ