শিরোনাম
এক্টোপিক প্রেগন্যান্সি: গর্ভাবস্থার একটি নীরব জরুরি অবস্থা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখতে চান ফ্লাভিয়া ইসলাম সনাতনী পরিবারের পাশে এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের প্রচারণা রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ প্রশিক্ষণার্থী শিশুর সংকটাপন্ন অবস্থায় PICU কেন গুরুত্বপূর্ণ: দ্রুত সিদ্ধান্ত, নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বিত চিকিৎসা ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব: আসলাম চৌধুরী ডা. শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

চবির নারী শিক্ষার্থীদের হলে সুপেয় পানির ব্যবস্থা করলেন এমপি সাঈদ আল নোমান

চবি প্রতিনিধি / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্য সেন হলের নারী শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসনে পানির ফিল্টার প্রদান করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাঈদ আল নোমান।

রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ফিল্টারটি হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, “হলের জন্য সুপেয় পানি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অনেক সময় সুপেয় পানির সংকটে পড়তে হয়। মাননীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আলাদা একটা দায়বদ্ধতা কাজ করে। আমার মা-বাবাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমি প্রতিনিয়ত এই ক্যাম্পাসের জন্য কাজ করার চেষ্টা করি। শিক্ষার্থীদের নিয়ে আমার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।”

পানির ফিল্টার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্য সেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের জিএস তামিম চৌধুরীসহ মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মাস্টারদা সূর্য সেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিবের দাবির পরিপ্রেক্ষিতে নারী শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ