শিরোনাম
বান্দরবানে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত খুলছে স্যাম ব্যাটারি রিজেনারেশন কোরআনের হাফেজ তৈরির অঙ্গীকারে গাউছিয়া ছালেকিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রীর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগের আহ্বান গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ আফরোজা হক বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলে এক লাখ কর্মসংস্থানের সম্ভাবনা, বললেন অর্থমন্ত্রী আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশনের স্টার অ্যাওয়ার্ডে সম্মানিত খন্দকার রুহুল আমিন সিআইপি ত্রাণ বিতরণে যুবলীগ নেতাকে দায়িত্ব দেওয়ার অভিযোগ, সাতকানিয়ায় বিএনপির তীব্র প্রতিবাদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বাঁশখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

সারাদেশের মতো চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মুনিরুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক, ডা. সাইফুল আমীন, ডা. রাশেদুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ছৈয়দ আকবর, এমটি (ইপিআই) জয়নাল আবেদীনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দীর্ঘমেয়াদি ডায়রিয়ার ঝুঁকি কমায় এবং শিশুমৃত্যুর হার হ্রাসে সহায়ক ভূমিকা রাখে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তথ্যমতে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্যাম্পেইন সফল করতে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা জানান, শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনতে ব্যাপক প্রচারণা ও তদারকি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ