শিরোনাম
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী, ত্রাণে কেউ বঞ্চিত হবে না: মীর হেলাল সাতকানিয়ায় বন্যায় জনজীবন বিপর্যস্ত, বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ টানা বর্ষণে মাতারবাড়িতে জলাবদ্ধতা: এমপির নির্দেশে সুইচগেট খুলে জরুরি পানি নিষ্কাশন রেলওয়ে সমবায় ঋণদান সমিতিতে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সভাপতি-সম্পাদকের ভূমিকা আইএমও’র সর্বোচ্চ বীরত্ব সম্মাননায় ভূষিত হচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ আহমেদ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবন্দী অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নয়াহাট বড়পাড়া এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের পক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইখতিয়ার হোসেনের নেতৃত্বে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দলের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অলি হোসেন মুন্সি ও মোরশেদুল আলম, সাবেক সদস্য হাবিবুর রহমান, নাজিম উদ্দীন ও সায়েম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান, উপজেলা যুবদলের সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সেলিম আল দ্বীন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি হাজী মো. আবু সিদ্দিক, পৌরসভা বিএনপি নেতা শওকত হোসেন ও সাইফুর রহমান, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা লেয়াকত, আমিন ও আবদুস সালাম, পৌরসভা ছাত্রদল নেতা জাভেদ চৌধুরী রহিম, আল আমিন, মিসবাহ, রাসেল, হেফাজ, রনি-সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ