শিরোনাম
কর্ণফুলীতে আওয়ামী লীগের উপদেষ্টার দখলে সরকারি কালভার্ট বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসীম উদ্দীন চন্দনাইশ-সাতকানিয়ায় ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী হাটহাজারীতে প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে সাড়ে ৩ টন চাল বিতরণ পুকুরিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে আসহাব উদ্দিন চেয়ারম্যান, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা ঢামেকের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমসি-ডে ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর সারাদিনের তৎপরতা, উদ্ধার-ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ রাউজানে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী, যুবদলের ত্রাণ বিতরণ অব্যাহত বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখনো লাখো মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। দুর্গম এলাকায় স্পিডবোট ও নৌকাযোগে পৌঁছে দেওয়া হচ্ছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর চারটি টিম কেরানীহাটকে কেন্দ্র করে প্লাবিত বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ শুরু করে।

এদিন বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। অন্যদিকে, চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকার প্রায় ৩০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মুজিবুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কেওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।

এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারাও নিজ উদ্যোগে দুর্গত মানুষের কাছে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুতি রাখা হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

এদিকে সাতকানিয়ার অনেক এলাকায় এখনো পানি না নামায় দুর্ভোগ কমেনি। পানিবন্দি মানুষ আরও খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তার অপেক্ষায় রয়েছেন। স্থানীয়দের মতে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান থাকলেও স্বাভাবিক পরিস্থিতি ফিরতে আরও কিছু সময় লাগবে।

স্থানীয়রা দ্রুত পর্যাপ্ত ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ