শিরোনাম
সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, মানবপাচার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর / ৫৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাপ্তাহিক সাতকানিয়া-লোহাগাড়া দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক দিদারুল আলম সভাপতি এবং সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

সভাটি পরিচালনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ তারেক হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার কামরুল হোসাইন, রফিকুল ইসলাম, দিদারুল আলম এবং মাস্টার আবু হানিফ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাতকানিয়ার প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপদেষ্টা কমিটির সদস্যরা আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদ নিয়মিত ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে সাতকানিয়ার প্রতিনিধিত্ব বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ক্রীড়াকে কেন্দ্র করে সাতকানিয়ার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি একটি সুস্থ, মাদকমুক্ত ও প্রতিভাবান প্রজন্ম গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। উপজেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

সভা শেষে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদ আরও সক্রিয়, গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত উপদেষ্টা ও ক্রীড়া সংগঠকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ