শিরোনাম
ভাসমান গুদাম ও কৃত্রিম সংকট ঠেকাতে চট্টগ্রাম বন্দরে কঠোর নজরদারি বিশ্বমানের উইকেট তৈরিতে চট্টগ্রামে বিসিবির বিশেষ প্রশিক্ষণ ঐক্যবদ্ধ টিভি সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া-লোহাগাড়া ফোরাম গঠন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল কণ্ঠ অনুকরণ থেকে ভয়েসওভার, নৃত্যে পুরস্কার—জয়িতা রশীদের গল্প পরিচয়-প্রভাব নয়, যোগ্যতার ভিত্তিতেই ব্যবসার সুযোগ: আমির খসরু চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক মুন্না, সদস্য সচিব মানিক সাতকানিয়ায় এসএসসির ফলে শীর্ষে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল বন্যাদুর্গতদের পাশে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, ভূমি প্রতিমন্ত্রীর কাছে চেক হস্তান্তর শিল্পী হওয়াই আমার লক্ষ্য, আইনজীবী হওয়ার স্বপ্নও আছে: আতিকা আফসানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ঐক্যবদ্ধ টিভি সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া-লোহাগাড়া ফোরাম গঠন

বার্তা টুডে ডেস্ক / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিন।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাই টিভির শাহজাদা মিনহাজ, গ্লোবাল টিভির মিজানুর রহমান রুবেল, বিজয় টিভির আব্দুল্লাহ আল মারুফ, বিজয় টিভির আবুল কালাম আজাদ, গ্লোবাল টিভির এরশাদ আলম ও রনি দেব।

সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিনের পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতাকে আরও সুসংগঠিত করতেই এ ফোরাম গঠন করা হয়েছে। সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে একে অপরের পাশে দাঁড়ানোই হবে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।

তারা আরও বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব চ্যালেঞ্জে পেশাগত স্বার্থ রক্ষা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার ক্ষেত্রে ফোরামটি কার্যকর ভূমিকা পালন করবে।

এছাড়া সাতকানিয়া ও লোহাগাড়ার গুরুত্বপূর্ণ উন্নয়ন, জনদুর্ভোগ, সম্ভাবনা, সমস্যা ও স্থানীয় নানা ঘটনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। সঠিক তথ্য যাচাই করে নিরপেক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত সাংবাদিকরা।

সভায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং পেশাগত কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সদস্য সংগ্রহ ও প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ