শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি

সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের কর্মীদের জ্ঞান, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

১৫ আগষ্ট (শনিবার) সাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে ইসলামিক সেন্টার হলে আয়োজিত এ কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী এমপি বলেন, কর্মীদের উচ্চমানের প্রশিক্ষণের মাধ্যমে দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্য নাগরিক তৈরি ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষা করা সম্ভব নয়। একটি আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিকের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, কর্মীদের শুধু সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, অন্যায়, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সমাজে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংগঠনের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়; প্রত্যেক নাগরিকেরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে। দেশকে ভালোবাসার অর্থ হলো দেশের মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া। তাই কর্মীদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে যেকোনো সংকট ও চ্যালেঞ্জের সময়ে তারা মানুষের পাশে দাঁড়াতে পারেন।

তিনি বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। ইহকালের জীবনকে পরকালের সফলতার জন্য কাজে লাগাতে হবে। মানুষের কল্যাণে কাজ করা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন পরিচালনা করতে হবে। যারা নিজেদের জীবনকে এই আদর্শের পথে পরিচালিত করতে সক্ষম হয়েছেন, তারাই প্রকৃত অর্থে সফল।

কর্মী শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, নৈতিকতা, দায়িত্বশীলতা, সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও মানুষের কল্যাণে কর্মীদের ভূমিকা নিয়ে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও আলোচনার মাধ্যমে কর্মীদের সাংগঠনিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় কর্মী শিক্ষা শিবিরে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

এতে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর মাওলানা হেলাল উদ্দিন মো. নোমান, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আজিজুল হক, লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম মোনোমান, সাঙ্গু সাংগঠনিক থানা জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুস সোবাহান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, মাওলানা আবু তাহের, শাহাদাত হোসেন চৌধুরী, মাওলানা মাহমুদুল হক, সাতকানিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমির শাহ আলম, সাতকানিয়া জামায়াতের সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, অফিস সেক্রেটারি আইয়ুব আলী, আইটি সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক রফিক উদ্দিনসহ স্থানীয় দায়িত্বশীল নেতারা।

দিনব্যাপী কর্মসূচিতে বক্তারা সংগঠনের কর্মীদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও দক্ষতার চর্চার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দেশ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে একটি দায়িত্বশীল ও সচেতন নাগরিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ