শিরোনাম
১৮৫ দেশ ভ্রমণে নাজমুন নাহার, লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশের অনন্য গৌরব এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী নওরিন পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা: সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার খসড়া মহাপরিকল্পনা নিয়ে চউক ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের মতবিনিময় সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ৪১ সদস্যের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া, রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় বাড়ছে প্রস্তুতি চন্দনাইশে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষককে বিদায় সংবর্ধনা চবিতে ২৫ শিক্ষার্থীর মাঝে ‘এক টাকায় শিক্ষা’র স্কুলব্যাগ বিতরণ সাতকানিয়ায় সাঙ্গু নদীর ভয়াবহ ভাঙন, দ্রুত প্রতিরক্ষা চান চরতীবাসী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

চবিতে ২৫ শিক্ষার্থীর মাঝে ‘এক টাকায় শিক্ষা’র স্কুলব্যাগ বিতরণ

চবি প্রতিনিধি / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করার লক্ষ্যে ‘স্বপ্ন সহযাত্রা’ কর্মসূচির আওতায় স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে এক টাকায় শিক্ষা’ প্ল্যাটফর্ম।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, হিফজখানা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ২৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন ছেলে ও ১০ জন মেয়ে।

‎এ সময় ‘এক টাকায় শিক্ষা’ নিয়ে চাকসু প্রতিনিধি সোহানুর রহমান সোহান বলেন, “শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আরও কার্যকর করতে প্রত্যেক কে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে পাশে থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার পথ আরও সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।”

সংগঠনটির সভাপতি সানু আক্তার নদী বলেন,”Give one Taka Daily, change Bangladesh Gradually, আমরা এই মূলমন্ত্র নিয়ে ২০১৭ থেকে কাজ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আমাদের ক্লাসরুম আছে যেখানে আমরা সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়াই। সারাদেশের অনেক শিক্ষার্থীদের আমরা শিক্ষা সহযোগিতা করেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন্ট পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি”

উল্লেখ্য, এক টাকায় শিক্ষা’ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ