শিরোনাম
কালুরঘাট সেতু প্রকল্প পরিচালকের কাঁধে পূর্বাঞ্চল রেলের ভারপ্রাপ্ত জিএমের দায়িত্ব চউকের অভিযানে সাবেক মেয়র রেজাউলের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা আনোয়ারার বেলচুড়া আদর্শ গ্রাম সড়ক: ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই ১৮৫ দেশ ভ্রমণে নাজমুন নাহার, লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশের অনন্য গৌরব এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী নওরিন পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা: সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার খসড়া মহাপরিকল্পনা নিয়ে চউক ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের মতবিনিময় সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ৪১ সদস্যের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া, রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় বাড়ছে প্রস্তুতি
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

বার্তা টুডে ডেস্ক / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় অবস্থিত তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মাহমুদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত, সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ।

অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে কুরআন শিক্ষার প্রসার এবং হিফজুল কুরআনের সুযোগ সম্প্রসারণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে কুরআনের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুরআন শিক্ষা, হিফজুল কুরআন ও নৈতিক শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমের মাধ্যমে এসব উদ্যোগ আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি হাফেজ মাওলানা মাহমুদুল হক কুরআন শিক্ষার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে কুরআনের শিক্ষা ও আদর্শ প্রতিষ্ঠায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। তিনি ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের মাধ্যমে পটিয়া থেকে ফাউন্ডেশনের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কার্যালয় থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি কুরআন শিক্ষা ও হিফজুল কুরআনের প্রসারে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

স্থান: তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসা, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ