চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল দপ্তরের নতুন প্রধান প্রকৌশলী হিসেবে ছয় মাসের জন্য নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) ছৈয়দ জাহাঙ্গীর ফজল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হাছান মিয়া।
ছৈয়দ জাহাঙ্গীর ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সাবেক চিফ ইঞ্জিনিয়ার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৫ সালের ৩০ জুন পিআরএল বা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হাছান মিয়া বলেন, “নতুন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল প্রায় এক বছর আগে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে অব্যাহতি পাওয়া প্রধান প্রকৌশলী নিজ দপ্তরে আছেন। তিনি নিজেই অব্যাহতির জন্য আবেদন করেছিলেন এবং প্রশাসন তা অনুমোদন করেছে। কোনো অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়নি।”