শিরোনাম
অপরাধ দমনে বিশেষ সাফল্য, রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের সদস্যদের নগদ পুরস্কার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ১১ আসামি গ্রেপ্তার; ৪০ লিটার চোলাই মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: আবু সুফিয়ান বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমীতে কম্পিউটার ল্যাব স্থাপন পাহাড়ি ও দুর্গম এলাকায় দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম আশ-শেফা স্কুল এন্ড কলেজে ফি আদায়ে অভিভাবকদের ভোগান্তির অভিযোগ ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়, নাঙ্গলমোড়া মাদরাসায় নতুন প্রত্যয় বাঁশখালীর রাজনীতিতে উত্তাপ নয়, সহনশীলতা চান পাপ্পা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

অপরাধ দমনে বিশেষ সাফল্য, রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের সদস্যদের নগদ পুরস্কার

রাঙ্গামাটি প্রতিনিধি: / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গামাটিতে অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় কোতয়ালী থানার পুলিশ সদস্যদের নগদ অর্থ পুরস্কার দিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সোমবার (৭ সেপ্টেম্বর) কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ কোতয়ালী থানার অফিসার ও ফোর্সদের পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার, দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ধার কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানা পুলিশের সদস্যরা সাম্প্রতিক সময়ে বিশেষ অভিযান জোরদারের মাধ্যমে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে চুরি ও ডাকাতির ঘটনায় চোরাই মালামাল ও যানবাহন উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও সাফল্য অর্জন করেছেন তারা। এসব কার্যক্রমের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।

পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।

তিনি আরও বলেন, ডাকাতি, চুরি, মাদকসহ অন্যান্য অপরাধের রহস্য দ্রুত উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও বাড়াতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রেখে সেবা প্রদান করতে হবে। ভবিষ্যতেও কর্মদক্ষতা ও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখে অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের উৎসাহিত করে এবং ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়। এ ধরনের সাফল্যের স্বীকৃতি প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নগদ অর্থ পুরস্কার পেয়ে কোতয়ালী থানার পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত হওয়ার কথা জানান। তারা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার এবং রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ