শিরোনাম
পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

বার্তা টুডে ডেস্ক / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড়ে আকবরশাহ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর বীজ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজারের উখিয়া থানার ১১ নম্বর বালুখালী-২ (ময়নার ঘোনা) রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ ব্লকের আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) এবং মো. ইয়াসের (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার আকবরশাহ থানার একটি টীম বায়েজিদ লিংক রোড এলাকায় তল্লাশি চৌকি বসান। এসময় সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে মোট ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ