শিরোনাম
টাস্কফোর্সের নতুন চেয়ারম্যান স্বপন কুমার চাকমার যোগদানপত্র গ্রহণ করলেন সাচিং প্রু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: সাচিং প্রু উত্তর সাতকানিয়া থানা বাস্তবায়নের দাবিতে ৬ ইউনিয়নের আইনজীবীদের স্মারকলিপি সাতকানিয়ায় স্কুলের শ্রেণিকক্ষের পাশে হাসপাতালের বর্জ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা হিফজুল কুরআন প্রতিযোগিতার বিচারকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণে সম্ভাব্যতা যাচাই, ফিজিবিলিটি রিপোর্ট নিয়ে কর্মশালা নাংগলমোড়ায় AI-ভিত্তিক স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা ফিজিবিলিটি স্টাডি করল কোরিয়ান প্রতিষ্ঠান বাঁশখালীতে অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায়
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

টাস্কফোর্সের নতুন চেয়ারম্যান স্বপন কুমার চাকমার যোগদানপত্র গ্রহণ করলেন সাচিং প্রু

বার্তা টুডে ঢাকা / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের নবনিযুক্ত চেয়ারম্যান স্বপন কুমার চাকমার যোগদানপত্র গ্রহণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।

৬ অক্টোবর (মঙ্গলবার) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন নবনিযুক্ত চেয়ারম্যান স্বপন কুমার চাকমা। মন্ত্রী সাচিং প্রু সাদরে তাঁর যোগদানপত্র গ্রহণ করেন এবং নতুন দায়িত্বের জন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান।

গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা সুখময় চাকমার ছেলে স্বপন কুমার চাকমাকে টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত এ টাস্কফোর্সের চেয়ারম্যান পদে তাঁর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

যোগদানপত্র গ্রহণের পর স্বপন কুমার চাকমার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় মূলধারার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। টাস্কফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যানের শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি সব মানুষের অধিকার, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষা, যোগাযোগ, জীবনমান উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ই-লার্নিং ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে পার্বত্য এলাকার শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন এবং জাতীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষার সুযোগ পাবে।

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এ অঞ্চলের সব জনগোষ্ঠীর পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় করতে হবে। টাস্কফোর্সের কার্যক্রমও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান স্বপন কুমার চাকমা টাস্কফোর্সের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

যোগদানপত্র গ্রহণ ও সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ