মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

পটিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত নগরী গড়ার অঙ্গীকার এনামুল হক এনামের

রনি কান্তি দেব পটিয়া
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১১

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে অসাম্প্রদায়িক চেতনা, সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান অধিকার, এবং অর্থনীতি ও রাজনীতিতে সবার অংশগ্রহণের নিশ্চয়তা।”

তিনি বলেন, “একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ ইতোমধ্যে ফ্যাসিস্ট শক্তিকে যেমন পরাজিত করেছে, তেমনি এসব ষড়যন্ত্রকারীদেরও প্রতিহত করবে। বিএনপি কখনো ধর্মকে বিক্রি করে রাজনীতি করে না। যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।”

এনামুল হক এনাম আরও বলেন, “জনগণ যদি ধানের শীষে ভোট দেয় এবং বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে পটিয়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে নেব। পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল খাতে উন্নয়ন করা হবে।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুচক্রদণ্ডি ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুচক্রদণ্ডি ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ করিম।

সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান আবু ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিযবুল বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন—পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা দিদারুল আলম, নাজিম উদ্দীন, ফরিদুল আলম, মোঃ ইব্রাহিম, মোঃ টিপু, মোঃ মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌর যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোঃ জাহেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবদুল কাদের, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আবছার, সাধারণ সম্পাদক মোঃ সুমন, পৌর কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর