শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সাতকানিয়া কেরানীহাটে শেভরন হাসপাতালের নতুন শাখার যাত্রা শুরু

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শেভরন হাসপাতালের নতুন শাখা। এর মাধ্যমে কেরানীহাটসহ আশপাশের এলাকার মানুষের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হলো।

১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেভরনের উদ্বোধন করেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ডা. মো. ফরিদুল আলম।

রিপন বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরণ আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডা. এম এ করিম (পিএইচডি), শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী কেরানীহাট শাখার চেয়ারম্যান ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান সিকদার, শাখার ভাইস চেয়ারম্যান এ এ জি তাসাদ্দেক মর্তুজা,শাখার ম্যানেজিং পার্টনার আলহাজ্ব মীর মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ পাটর্নার চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সেক্রেটারী মীর জাকের আহমদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি মহসিন চৌধুরীর রানা ।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নতুন এই শাখায় রোগীদের জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি আধুনিক ডায়াগনস্টিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখানে বহির্বিভাগে চিকিৎসাসেবা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষকে উন্নত চিকিৎসাসেবার জন্য চট্টগ্রাম শহরমুখী হতে হতো। শেভরন হাসপাতালের এই নতুন শাখা চালু হওয়ায় এখন স্থানীয়ভাবেই মানসম্মত চিকিৎসা পাওয়া সম্ভব হবে, যা রোগীদের সময় ও ব্যয় দুটোই সাশ্রয় করবে।জনগণের দরজায় দরজায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই শেভরণ গ্রুপের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা শেভরন হাসপাতালের নতুন শাখা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে জরুরি চিকিৎসাসহ নিয়মিত স্বাস্থ্যসেবায় বড় ধরনের সুবিধা মিলবে। তারা আশা করেন, ভবিষ্যতে এখানে আরও উন্নত ও বিস্তৃত চিকিৎসা সেবা যুক্ত হবে।

সামগ্রিকভাবে, সাতকানিয়া কেরানীহাটে শেভরন হাসপাতালের নতুন শাখা উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর