মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বাসা ভাড়ায় ভেজাল পণ্য মজুত, সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযান

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা মাইজ পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসা ভাড়া থেকে ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।এসময় ঐ বাসা থেকে ভেজাল লাক্স সাবান, ম্যাংগো জুস ও সয়াবিন তেলের বোতল পাওয়া যায়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এছাড়া একই সময় ওই এলাকার শাহ জালাল মোয়া ও মো. আব্দুল্লাহ মোয়া নামে দুটি গুড় মুড়ির মোয়া তৈরির গুদামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় শাহ জালাল মোয়াকে ৪০ হাজার টাকা এবং মো. আব্দুল্লাহ মোয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসা এবং গুদামগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে ,তবে অভিযানকালে ওই বাসায় কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর