বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বান্দরবানে ভাঙচুরের ঘটনায় মামলা আ.লীগ নেতাসহ ১৮ জন আসামি

বান্দরবান প্রতিনিধি
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৩৭

বান্দরবানে বিএনপির সহযোগী সংগঠন জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম বান্দরবান সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, রাজু বড়ুয়া, মনির চৌধুরী, খলিলুর রহমান, রানা চৌধুরী, মহিউদ্দিন, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।

বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাতে বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করে আসবাবপত্র, টেলিভিশন ও জানালার কাঁচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। একইসঙ্গে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জিয়া স্মৃতি সংসদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর