
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুস ও এএসআই মো. কলিম উদ্দিন নারী ফোর্সসহ চান্দগাঁও থানা এলাকায় গতকাল শনিবার রাতভর এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
নিশীতা দাশ, পিতা: দুলাল দাশ,চাকরিরত: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কালুরঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ব্রাঞ্চ।তার বিরুদ্ধে দায়রা মামলা নং-৪৯৮৮/২৩ ও সিআর মামলা নং-১০০/২৩, ধারা: এনআই অ্যাক্ট এর ১৩৮ ধারায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
সঞ্জয় কুমার নাথ, পিতা: ডা. জহুর লাল নাথ (প্রকাশ জহুর লাল নাথ),ঠিকানা: পশ্চিম ফরিদার পাড়া, বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।
তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা নং-৯(৬)২২, জিআর-১২৬/২২, টিআর-৩৪/২৩, ধারা: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০-এর ২২(১), ২৯(১)(২) অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা ছিল।
চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।