
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মিনহাজুল আবেদীন ও তাসনিয়া মাহবুবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও ব্যাংকার নুরুল আলম, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল মন্নান মেম্বার, ফজলুল করিম আইয়ুব, সমাজসেবক আবুল ফজল, সরু মিয়া, মোজাম্মেল হক তালুকদার, চৌধুরী আমীর মো. সাইফুদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ—রিমন শীল, আজাদ হোসেন জিফাত, নুরুল আমজাদ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আবুল ফরমান, সোহেল আরমান, সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ অতিক্রম করতে যাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। তাদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।