শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবে কুরআনখানি ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৮৬

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে ২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) সকাল ১১টায় ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক মঈনদ্দীন কাদেরী শওকত। দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটন।

মাহফিলে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ ২৪-এর বীর শহীদদের রুহের মাগফেরাত এবং চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, গোলাম মওলা মুরাদ, মিয়া মোহাম্মদ আরিফ, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শিল্পী, হাসান মুকুল, সাইফুল আলম সিদ্দিকী, নিজাম উদ্দীন, মোহাম্মদ তোহা, কামরুল হুদা, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, কামাল পারভেজ, সাঈফী আনোয়ারুল আজীম, নজরুল ইসলাম, ইসমাইল ইমন, মোহাম্মদ আজাদ, বজলুল হক ও তৌহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর