শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা চবি এলামনাইয়ের

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর উদ্যোগে জুলাই-আগস্ট গণআন্দোলনে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) আছরের নামাজের পর চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।

এলামনাই এসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী, আইনজীবী, শিক্ষক, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

সভাপতির বক্তব্যে লায়ন আসলাম চৌধুরী বলেন,“জুলাই বিপ্লব শুধু একটি তারিখ নয়, এটি স্বাধীনতা, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রতি আমাদের দায়বদ্ধতার স্মারক। শহীদদের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি আমরা যেন তাদের আদর্শ বাস্তবায়নে কাজ করি।”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর