শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বাঁশখালীতে সাংবাদিক গ্রেপ্তার, ‘সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে ‘

নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০৮

চট্টগ্রামের বাঁশখালীতে জোবাইরুল ইসলাম নামে একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাতীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠের বাঁশখালী উপজেলা প্রতিনিধি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ছিলেন ছাত্রলীগের সক্রিয়কর্মী।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের ফকির মিয়ার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

গ্রেপ্তার জুবাইরুল ইসলাম (৩৫) চাম্বল ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৮ আগস্ট চাম্বল বাজারে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা, সংঘর্ষ ও চাম্বল জেনারেল হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় জুবাইর ১৪ নম্বর আসামি। এছাড়া পৃথক আরেকটি মামলায় তার নাম ৪০ নম্বর আসামি হিসেবেও উল্লেখ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, জুবাইর সাবেক সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ওসি সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত সাংবাদিক জোবাইরুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘ছাত্রলীগ’-এর সক্রিয় কর্মী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জুবাইরের অবস্থান শনাক্ত করে তার বাড়িতে অভিযান চালানো হয়। আজ রবিবার (২০ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর