শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

“সাতকানিয়াবাসীর হৃদয়ে জায়গা করে বিদায় নিলেন ইউএনও মিল্টন বিশ্বাস”

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৪৩

পদোন্নতি জনিত বদলীর কারনে বিদায় নিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। সাতকানিয়া উপজেলায় ইউএনও হিসেবে ২ বছর ১০ দিন কর্মরত ছিলেন তিনি ।

অত্যন্ত সহজ সরল মনের অধিকারী ও দক্ষ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছিলেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিদায়ী এই নির্বাহী কর্মকর্তা সদ্য পদোন্নতি পেয়ে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়নকৃত মিল্টন বিশ্বাস । সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাইরেও সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়কও ছিলেন তিনি।

২৯ জুলাই মঙ্গলবার ছিল ইউএনও মিল্টন বিশ্বাসের সাতকানিয়া উপজেলায় শেষ দিন। এদিকে ইউএনওর বিদায়ে সাতকানিয়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ,ছাত্র সংগঠন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা ক্রেস্ট এবং ফুল দিয়ে বিদায় জানান তাকে ।

মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে” উপজেলা প্রশাসন সাতকানিয়া” নামে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি।

প্রিয় সাতকানিয়াবাসী। আসসালামু আলাইকুম।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিগত ২ বছর ১০ দিন কর্মরত থেকে পদোন্নতি জনিত বদলীর কারনে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। এই সময়ে আপনাদের সাথে আমার একটি আত্মিক বন্ধন তৈরি হয়েছে। মনে হয়েছিলো আমি আপনাদের পরিবারের অন্যতম সদস্য। আপনাদের ভাই বা সন্তান।

আজ মায়ার বাঁধন ছেড়ে যেতে না চাইলেও যেতে হচ্ছে নতুন ঠিকানায়। কর্মকালীন সময়ে চেস্টা করেছি প্রিয় সাতকানিয়াবাসীকে সর্বোচ্চ সেবা দিতে। চেষ্টার ত্রুটি না থাকা সত্ত্বেও অনেককে খুশি করতে পারিনি। এ জন্য তাদের কাছে দু:খ প্রকাশ করছি। আর কখনোই ইউএনও হিসেবে এখানে ফিরে আসতে পারবোনা কিন্তু আপনাদের কাছের মানুষ বা ভাই হিসেবে অবশ্যই আপনাদের এসে দেখে যাবো।

আমার এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমার প্রতি মনে কোন দু:খ না রাখার অনুরোধ করছি। আপনাদের সুখ সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর