শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে জাল কাগজে কনটেইনার নিতে গিয়ে একজন আটক

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৭১

চট্টগ্রাম বন্দরে জাল কাগজপত্র ব্যবহার করে একটি কনটেইনার ডেলিভারি নেওয়ার চেষ্টা করার সময় মো. আরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের জিসিবি ৫ নম্বর গেটে সিঅ্যান্ডএজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর নামে আসা একটি অনট্রানজিট কনটেইনার (কনটেইনার নম্বর MRKU 7133586, ২০ ফুটের) জালিয়াতির মাধ্যমে পাশ সংগ্রহ করে বের করার চেষ্টা করা হয়। ঘটনাটি সন্দেহজনক মনে হলে নিরাপত্তা বিভাগের সদস্যরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে চোরচক্রের সঙ্গে যুক্ত সন্দেহে মো. আরিফুল ইসলামকে আটক করেন। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৬৯৮৬৩৪০২১।

পরবর্তীতে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম বন্দর থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, “বর্তমানে বন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। ISPS কোড অনুযায়ী নিরাপত্তা বলয়ের আওতায় রয়েছে বন্দর এলাকা। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা সার্বক্ষণিক নজরদারিতে নিয়োজিত রয়েছে।”

তিনি আরও বলেন, “নিরাপত্তা ব্যবস্থায় বিভিন্ন ফাঁকফোকর দিয়ে অতীতে অনেক দুর্বৃত্ত পার পেয়ে গেলেও এখনকার আধুনিক ব্যবস্থায় তারা ধরা পড়ে যাচ্ছে।”

বন্দর কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও ‘জিরো টলারেন্স’ নীতিতে কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর