শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ছাত্রদলের সমাবেশে একসঙ্গে যাত্রা, রেলওয়ের বিশেষ ট্রেনে দেড় হাজার নেতাকর্মী

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫৮

আগামীকাল রোববার রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে অংশ নিতে ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম। এতে ভাড়া পড়েছে প্রায় ১০ লাখ টাকা।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করবে ছাত্রদল।

ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ এই ট্রেন বরাদ্দ দেয় রেলওয়ে।

ট্রেনটি আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। এই ট্রেন সন্ধ্যা ৭টায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।

রেলওয়ে সূত্র জানা যায়, ট্রেনটিতে এক হাজার ১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।’

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ বার্তা টুডেকে বলেন, ‘এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতাকর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর