শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের এক বছর পূর্তি উদযাপন,বাকলিয়া থানা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫১

স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের এক বছর পূর্তি উপলক্ষে শহীদদের আত্মত্যাগ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাকলিয়া থানা ছাত্রদল।

শনিবার (৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, বীর চট্টলার ১২ জন শহীদের আত্মত্যাগের স্মৃতিকে অম্লান রাখতে এবং পরিবেশ রক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে ছাত্রদল নেতারা প্রায় ৩০টিরও বেশি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। নেতারা বলেন,

 “যেভাবে শহীদরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি এই গাছগুলো একদিন দেশের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। শহীদদের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা এই বৃক্ষরোপণ করেছি।”

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রদলের কারানির্যাতিত নেতা মোঃ শহিদুল হক সজিব, মোঃ ইবনে সিনা চৌধুরী নাইস, মোঃ আরমুন খান, মোঃ শোয়েব, মোঃ ফারুক, মোঃ সাদমান চৌধুরী, মোঃ মাসুদ, মোঃ সাইফুল, মোঃ আরিফ, মোঃ সুজন, এবং সাবেক ছাত্রদল নেতা মোঃ ওসমান গনি।

ছাত্রদলের নেতারা জানান, বর্তমান প্রজন্মকে পরিবেশ রক্ষায় সচেতন করতে এবং শহীদদের প্রতি সম্মান জানাতেই এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ড ও এলাকায়ও বিস্তৃত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর