শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

পটিয়া বাইপাসে প্রাইভেটকার এড়াতে যাত্রীবাহী বাস উল্টে, আহত ১৫

রনি কান্তি দেব
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪২১

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় প্রাইভেটকারকে এড়াতে গিয়ে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পটিয়া বাইপাস করল রোডমুখে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সাতকানিয়া উপজেলার জাফর আহমেদের পুত্র জয়নাল আবেদীন (৩৮), চন্দনাইশ উপজেলার মফজল আহমদের পুত্র মো. ওসমান (৪০), হাগোরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মালেকা আক্তার (৪০) ও তাদের কন্যা নুসরাত জাহান (২০), টিপু সুলতানের রফিকুল ইসলাম (২১), আব্দুল কাদেরের পুত্র নুর আলম (৩২), শিকলবাহা এলাকার মো. নেজামের কন্যা রুবি আক্তার (১৯), সাতকানিয়ার নুর আহমদের পুত্র মো. খলিল (৪০) এবং মো. সৈয়দের পুত্র খালেক (৪৫)। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী অরভীল দাশ জানান, ঈগল পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল এবং প্রাইভেটকারটি বিপরীতমুখি চট্টগ্রামগামী ছিল। প্রাইভেটকারটিকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বিলের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও প্রাইভেটকার উদ্ধার করেছে। দুর্ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর