শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

জনতার ভোটাধিকার ফেরানোর বিজয়, চট্টগ্রামে রেল শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৬২

ভোটবিহীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছরের আন্দোলন, সংগ্রাম, গুম-খুন, কারাবরণ ও নির্যাতনসহ নানা ত্যাগ স্বীকারের পর গত জুলাই ও ৫ আগস্ট ২০২৪ সর্বদলীয় ছাত্র, কৃষক, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে—এই বিজয়কে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে শোকরানা সমাবেশ ও বিজয় র‌্যালির আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জুর নেতৃত্বে আয়োজিত এ বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও শোকরানা সমাবেশে কেন্দ্রীয়, বিভাগীয় ও চট্টগ্রামস্থ বিভিন্ন শাখার সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের রেল শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে। তারা এ বিজয় রক্ষা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উচ্ছ্বাস ও দেশপ্রেমের স্লোগানে মুখরিত হয়। নেতৃবৃন্দ এ সময় ফ্যাসিস্ট শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করায় আনন্দ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর