রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

চন্দনাইশে নিখোঁজের ১২ দিন পর কিশোর উদ্ধার

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৯

চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের ১২ দিন পর মোহাম্মদ মিনহাজুর রহমান (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গত ৫ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটের দিকে চন্দনাইশ পৌরসভার উত্তর জোয়ারা এলাকা থেকে মিনহাজুর রহস্যজনকভাবে নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দৈনিক নতুন চন্দনাইশ নিউজ ২৪-এ সংবাদ প্রকাশের পর ঘটনাটি চন্দনাইশ থানার নজরে আসে।

এ ঘটনায় শিশুটির অভিভাবক চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬১০, তারিখ ১৪ আগস্ট ২০২৫) করেন। এরপর থেকেই পুলিশ গুরুত্ব সহকারে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়।

অবশেষে আজ (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে আনোয়ারা থানাধীন বোরমছড়া এলাকা থেকে কিশোর মিনহাজুর রহমানকে উদ্ধার করে পুলিশ।

পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে তার পিতা মিজানুর হকের জিম্মায় হস্তান্তর করা হয়।

চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের কারণ ও ঘটনার পেছনের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর