
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদের নির্দেশে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র বিধবা এলমা খাতুনকে বসতবাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ আগস্ট) এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাতকানিয়া উপজেলা ও ইউনিয়ন এলডিপির নেতাকর্মীরা এলমা খাতুনের ভেঙে পড়া ঘর পরিদর্শন করেন এবং তার হাতে নগদ ৫০ হাজার টাকার প্রাথমিক অনুদান তুলে দেন।
সংগঠনের ভেতরে সমালোচনা
অনুষ্ঠানে নেতাকর্মীরা খাগরিয়া ইউনিয়ন এলডিপির বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেন। তারা ইউনিয়নকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতৃত্বের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগরিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মুজিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন গণতান্ত্রিক যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সদস্য ও সাতকানিয়া এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বচ্চন মেম্বার, আমানত উল্লাহ, নুরুল কবির, মহিউদ্দিন ও আব্দুল খায়ের।
এছাড়াও উপস্থিত ছিলেন—
খাগরিয়া ইউনিয়ন এলডিপির উপদেষ্টা গুরা মিয়া সাওদাগর, নুরুল আলম,সহ-সভাপতি আব্দুস ছালাম মেম্বার,সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর,গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন,গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী।
এছাড়া ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বহু নেতা-কর্মী অনুষ্ঠানে যোগ দেন।
মানবিক সহায়তা ও সাংগঠনিক বার্তা
নেতৃবৃন্দরা বলেন, এলডিপি শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সামাজিক ও মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রাখতে চায়। একইসাথে তারা সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।