রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর মিষ্টি কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪২৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচাবাজারের পেছনে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযানে দেখা যায়, কারখানায় পোড়া তেল ব্যবহার করে মিষ্টি তৈরি, লেভেলবিহীন ও বাসি মিষ্টি সংরক্ষণ-বিক্রয়, কাপড়ের রং ও পচা-বাসি চিনির সিরা ব্যবহার এবং তৈরিকৃত মিষ্টিতে পোকামাকড় পাওয়া যায়। এ অপরাধে কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেম (৫০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায়ও করা হয়।

এ সময় উদ্ধারকৃত পোড়া তেল ও নষ্ট সিরা ধ্বংস করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর