রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রনি কান্তি দেব
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৫০

শোভাযাত্রা, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে কেরানীহাট বাজারের রেলস্টেশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কেরানীহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জমিরউদ্দীন চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিদারুল আলম চৌধুরী, আতাউর রহমান কাইসার, বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

আহ্বায়ক মনজুর আলম তালুকদার বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান যে পরিচ্ছন্ন কর্মসূচি ঘোষণা করেছেন, তা শুধু পরিবেশ পরিষ্কার নয়, রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করবে। জনগণের প্রতি নেতাদের মনে যে নোংরামী রয়েছে তা দূর করার দায়িত্ব স্বেচ্ছাসেবক দলের।” তিনি আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সদস্য সচিব জমিরউদ্দীন চৌধুরী বলেন, “৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা হলো স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে শক্তিশালী করা। এই সংগঠনের মাধ্যমেই দলীয় কর্মকাণ্ড আরও সুসংহত হবে।”

এসময় বক্তারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে গতিশীল করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর