
বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল (BJSZPD) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃতী সন্তান মো. আবু তাহের।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীনূর মল্লিক জীবন ও সাধারণ সম্পাদক মামুন খানের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ নিয়োগ প্রদান করা হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, দলের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও জাতীয়তাবাদী আন্দোলনে আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ আবু তাহেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবেন।
আবু তাহেরের অনুভূতি
নতুন দায়িত্ব পাওয়ার পর আবু তাহের বলেন, “এ দায়িত্ব আমার জন্য এক বিশাল সম্মানের। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে দলের জন্য সর্বাত্মকভাবে কাজ করব। আনোয়ারাসহ সারাদেশে সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করতে চাই। দল আমাকে যে বিশ্বাস ও আস্থা দিয়েছে, আমি প্রাণপণ চেষ্টা করব তা রক্ষা করার।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় অগ্রভাগে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ । সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবু তাহেরকে অভিনন্দন জানিয়ে বলেন, “ওরে নবীন জোরে বল, আমরা শহীদ জিয়ার প্রজন্ম দল।”